বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ)

জানুয়ারি ২১, ২০২৬, ০৩:৪৭ পিএম

চিরিরবন্দরে পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে ‍‍`রেইন্স‍‍` প্রকল্পের আওতায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন)-এর আয়োজনে এই কর্মশালা সম্পন্ন হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।

কর্মশালায় উপজেলার ১২টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ী গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান।

গেইনের ‍‍`রেইন্স‍‍` প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মাহবুবুল আলমের সঞ্চালনায় পর্যালোচনা সেশনটি পরিচালনা করেন গেইনের কনসালট্যান্ট নীহার কুমার প্রামাণিক। কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্য, সরকারি কর্মকর্তা, ইমাম, নারী উদ্যোক্তা, শিক্ষক ও সাংবাদিকসহ সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার।