শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

কাহারোলে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা

মো আরিফ ইসলাম

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৬:৩২ পিএম

কাহারোলে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম বিশাল নির্বাচনী জনসভা করেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের মুটুনি হাট ইষানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব জাহেদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী বক্তব্য প্রদান করেন ধানের শীষের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, "জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি রাজপথে লড়াই করে যাচ্ছে। শোষণের হাত থেকে দেশকে বাঁচাতে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই। তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

বিশাল এই জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো এলাকা ধানের শীষের স্লোগান ও মিছিলে মুখরিত হয়ে ওঠে এবং উৎসবমুখর পরিবেশে সভাটি সম্পন্ন হয়।