শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

কাহারোলে ধানের শীষের বিশাল জনসভা

মো:মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৪৫ পিএম

কাহারোলে ধানের শীষের বিশাল জনসভা

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় বিএনপির এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের সাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, 

গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে ধানের শীষের বিকল্প নেই। বীরগঞ্জ ও কাহারোলের উন্নয়ন এবং শান্তি বজায় রাখতে আগামী নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে হবে।"

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "এখন ভেদাভেদ ভুলে ঘরে ঘরে যাওয়ার সময়। সাধারণ মানুষের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে এবং নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

সাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় রসুলপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবমুখর নির্বাচনী আমেজে পরিণত হয়। বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং গণসংযোগ আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।