বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের ইফতার অনুষ্ঠিত

মোঃ রাহাত হোসেন

মার্চ ২, ২০২৬, ০৭:১৭ পিএম

হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের ইফতার অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ইফতার মাহফিল।ছবি-দিনাজপুর টিভি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ মার্চ দিনাজপুরের মার্টিন চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির।

জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সভাপতি আসাদুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবু হাসান ও নবনিযুক্ত প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান। 

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান এবং জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মহিদুল হাসান।অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।