মার্চ ২০, ২০২৬, ০৯:৫৮ পিএম
দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঘাটপার উত্তরপাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুমার নামাজের প্রাক্কালে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নবনির্মিত এই দৃষ্টিনন্দন মসজিদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুমার নামাজ এবং বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ ক্বারী মো. মেহেদী হাসান। মসজিদটি উদ্বোধনের খবর ছড়িয়ে পড়লে জুমার নামাজে অংশ নিতে স্থানীয়দের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ভিড় জমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ মো. মোজাম্মেল হক প্রধান, মো. আক্কাস আলী, ক্বারী তৈয়বুর রহমান এবং মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরী। এ সময় মুফতি আবু সাঈদ, আলহাজ মাওলানা আব্দুস সাত্তার, আব্দুল খালেক সরদার এবং মোহর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে জুমার নামাজ আদায় করেন।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মো. শাহা আলী (মাস্টার) এবং পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. শফিকুল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম।
স্থাপত্যশৈলীর দিক থেকে মসজিদটি অত্যন্ত দৃষ্টিনন্দন হওয়ায় সাধারণ মানুষের মাঝে এটি বেশ আলোচনার সৃষ্টি করেছে। উপস্থিত মুসল্লিরা জানান, অত্র এলাকায় এমন সুন্দর একটি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মিত হওয়ায় তারা আনন্দিত।
নামাজ শেষে এলাকার শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এখানে উন্নত দ্বীনি শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন