রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে প্রাথমিক শিক্ষক ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা

আতিউর রহমান

এপ্রিল ১২, ২০২৬, ০৯:২৬ পিএম

বিরলে প্রাথমিক শিক্ষক ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার সকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিগত বছরের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে শিক্ষক ও সমবায়ীরা এই সভায় সমবেত হন।

আয়োজিত এই সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিরল উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে শিক্ষকদের সঞ্চয়ী ও স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মোঃ জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কালব দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন এবং সেক্রেটারি মোঃ একরাম হোসেন তালুকদার।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বর্তমান চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান এবং সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক তদারকি ও সভার কার্যবিবরণী তুলে ধরেন বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক ছামিদার রহমান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সমিতির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা ক্রেডিট ইউনিয়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সভার শেষে সংগঠনের বার্ষিক হিসাব ও আগামী বছরের বাজেট অনুমোদন করা হয়। স্থানীয় বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও সমবায় নেতৃবৃন্দের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।