রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে ক্রেডিট ইউনিয়নের ২০তম বার্ষিক সভা অনুষ্ঠিত

আতিউর রহমান

মে ২, ২০২৬, ১০:২৪ পিএম

বিরলে ক্রেডিট ইউনিয়নের ২০তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান।বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান একরাম হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। 

বিরল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ লিমিটেডের ব্যবস্থাপক বিশ্বনাথ রায়ের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিরল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান এবং বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী।

সভায় বার্ষিক বাজেট এবং আয়-ব্যায়ের হিসাব পর্যালোচনার পর তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এ ছাড়াও সমবায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

১৯৯৭ সালে নিবন্ধিত এই সমবায় সমিতিটি বিরল উপজেলার পেশাজীবী ও সাধারণ মানুষের সঞ্চয় ও ঋণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস চেয়ারম্যান অনীল চন্দ্র রায়, সেক্রেটারি বীরেশ চন্দ্র দেবশর্মা, ট্রেজারার আতিউর রহমান এবং ডিরেক্টর পলাশ চন্দ্র মহন্ত ও নাজমা খাতুন। 

এ ছাড়াও বিরল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ লিমিটেডের সেক্রেটারি ফারুক হোসেন এবং বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ লিমিটেডের সেক্রেটারি ছামিদার রহমানসহ সমিতির বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।