শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

বোচাগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

মে ১৭, ২০২৬, ১১:২৭ পিএম

বোচাগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি খাদ্য গুদামে বোরো ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন করেছেন আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী এমপি।১৭ মে রবিবার দুপুর ১টায় সেতাবগঞ্জ খাদ্য গুদামে উপজেলার চালকল মালিকদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১৮ হাজার ২৫২ মেট্রিক টন ও প্রতি কেজি ৪৮ টাকা দরে ৩৬৩ মেট্রিক টন আতপ চাল। 

এবং ৩৬ টাকা কেজি দরে ৬১৮ মেট্রিক টন ধান সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয়ের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী এমপি।

এ সময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাদেক সারোয়ার, ওসিএলএসডি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. সওফিকুল আলম, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, জহুরা অটো রাইস মিলের স্বত্বাধিকারী আব্দুল হান্নান। 

ব্যবসায়ী আলহাজ আলতাফুর রহমান, মো. ফয়জুল আলম বাবলু চৌধুরী, আলহাজ মো. আকিল উদ্দিন আহমেদ, মো. দেলোয়ার হোসেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধান-চাল সংগ্রহ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।