সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

মোঃ আরিফ ইসলাম

মে ২১, ২০২৬, ০৭:০৫ পিএম

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুজালপুর ইউনিয়নের সেন্ট্রাল মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন শাকিল (২০) ও মো. নাইম ইসলাম (৩২), যাদের বাড়ি উত্তর সুজালপুর এলাকায়।

ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সুমা খাতুন।আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশের একটি দল সেন্ট্রাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। 

ভ্রাম্যমাণ আদালতে শাকিলকে ১ বছরের কারাদণ্ডসহ ৩০০ টাকা জরিমানা এবং নাইম ইসলামকে ১ বছরের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বীরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। মাদক নির্মূলে থানা পুলিশের নিয়মিত তদারকি এবং প্রশাসনের কঠোর অবস্থানে এলাকায় মাদকের বিস্তার রোধ সম্ভব হবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।