মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে ছাত্রশিবিরের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ আব্দুর রাজ্জাক

মে ৩১, ২০২৬, ১১:১৯ পিএম

দিনাজপুরে ছাত্রশিবিরের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দিনাজপুর জেলা উত্তর শাখার বিশেষ উদ্যোগে সপ্তম থেকে দশম শ্রেণীর কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এক জাঁকজমকপূর্ণ "সিঙ্গেল ডিজিট সংবর্ধনা" উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি সুসজ্জিত মিলনায়তনে আয়োজিত এই মেগা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষস্থান অধিকারী ছাত্ররা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন। 

দিনাজপুর জেলা উত্তর শাখার মেধা ও সাংগঠনিক দক্ষতা বিকাশের অংশ হিসেবে এই ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের দিনাজপুর জেলা সেক্রেটারি মমিনুল ইসলামের সুশৃঙ্খল সঞ্চালনায় এবং জেলা সভাপতি সোহানুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ মতিউর রহমান। 

এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য ও দিনাজপুর শহর শাখার সম্মানিত সভাপতি মোঃ মাসুদ রানা। বক্তারা তরুণ শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য, দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এখন থেকেই কঠোর অধ্যাবসায়ের প্রতি আহ্বান জানান।মেধাবী এই ছাত্রদের বিশেষ অনুপ্রেরণা জোগাতে অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পর্যায়ের একঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর সাবেক বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য ও সাবেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় সভাপতি মুহিন উদ্দীন। এছাড়াও দিনাজপুর জেলা উত্তর শাখার সাবেক সফল সভাপতি জাকিরুল ইসলাম ও রেজাউল করিম, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম এবং বিশিষ্ট সাংবাদিক হাদিউজ্জামান হাদী অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতি ছাত্রদের অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী সকল শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।