জুন ৪, ২০২৬, ০৩:৫০ পিএম
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল এমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ প্রতিম সরকার,
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বরকত উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বিরল জোনের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান প্রমুখ।
সভায় তামাকজাত দ্রব্য ব্যবহার পরিহারে বিভিন্ন বিষয়ে আলোচনা উঠে আসে। অন্যদের মধ্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন মোহাম্মদ দিনার, শিক্ষা কর্মকর্তা মুর্শিদা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ,
সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান, বিট কর্মকর্তা কনক সরকার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ ইকবাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আকলিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাজিদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদার মোল্লা,
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল কালাম, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, শহরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদ আলী, রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু ও রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন