বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

দিনাজপুর শেল্টার হোমে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জুন ৫, ২০২৬, ০৯:১৪ পিএম

দিনাজপুর শেল্টার হোমে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় দীপ্তি ফাউন্ডেশন নামে একটি শেল্টার হোম থেকে শিউলী নামের ১৬ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হোমটির চতুর্থ তলার স্টোর রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।পুলিশ এখনও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি।

গত বছরের জুলাই মাস থেকে ওই শেল্টার হোমে শিউলী আশ্রিত ছিল। সেখানে আরও ১৬ জন অনাথ ও এতিম কিশোরী বসবাস করে। শুক্রবার সকালে স্টোর রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে খবর দেয়।

মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।শয্যার ওপর পাওয়া ওই চিরকুটে সরি আন্টি লেখা ছিল। লাশের সুরতহাল প্রতিবেদনে অস্বাভাবিক কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।