মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ফুটবল ম্যাচে বোদা টুস্টারকে হারিয়ে জয়ী দিনাজপুর জেলা দল

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১১, ২০২৬, ১০:১৯ পিএম

দিনাজপুরে ফুটবল ম্যাচে বোদা টুস্টারকে হারিয়ে জয়ী দিনাজপুর জেলা দল

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে আয়োজিত মেগা ফুটবল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পঞ্চগড়ের বোদা টুস্টার একাডেমীকে ১-০ গোলে পরাজিত করেছে দিনাজপুর জেলা দল। শনিবার অনুষ্ঠিত এই ম্যাচটি ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী ও দপ্তর সম্পাদক আখতার। এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিব, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ মজুমদার, জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত চৌধুরী এবং জেলা যুবদলের যুগ্ম আহবায়ক পলাশ অনুষ্ঠানে অংশ নেন।

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শুরু থেকেই দিনাজপুর জেলা দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ম্যাচের একমাত্র গোলটি করে দিনাজপুর জেলা দল ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে।

খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার আহ্বান জানান বক্তারা। স্থানীয় দর্শকরা এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।