শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

বীরগঞ্জে বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে চার ঘণ্টা পর ফিরল সংযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৬, ০১:৪৬ পিএম

বীরগঞ্জে বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে চার ঘণ্টা পর ফিরল সংযোগ

বীরগঞ্জের গোলাপগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্র

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রের কারিগরি ত্রুটি কাটিয়ে চার ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল থেকে ইনকামিং ফিডার বন্ধ থাকায় উপজেলার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

দুপুর দেড়টার দিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ গোলাপগঞ্জ উপকেন্দ্রের মূল ইনকামিং ফিডার বন্ধ হয়ে যায়। এর ফলে উপকেন্দ্রের আওতাধীন সবগুলো সংযোগ লাইনে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকরা।

সমস্যা সমাধানে দিনাজপুর ও বীরগঞ্জের সংশ্লিষ্ট প্রকৌশলীরা তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার টানা প্রচেষ্টার পর দুপুর ১টা ২৩ মিনিটে ফিডারটি পুনরায় চালু করতে সক্ষম হন তারা।