অক্টোবর ২৬, ২০২৫, ০৫:২৩ পিএম
২৬ অক্টোবর রোববার বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়ন পরিষদ হলরুমে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন প্রচেষ্টা (জিইউপি) পাহাড়পুর, সদর, দিনাজপুর এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা’র অর্থায়নে ছাগল পালন প্রকল্পের আওতায় ছাগল পালন প্রশিক্ষণ ও বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
ছাগল বিতরণের পূর্বে আলোচনা সভায় গ্রাম উন্নয়ন প্রচেষ্টা (জিইউপি)’র নির্বাহী পরিচালক ফরিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসলেম উদ্দিন। প্রধান অতিথি বিরল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান বলেন, হত-দরিদ্র ২০ জন নারীর মাঝে ২টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হচ্ছে।
তাদের ক্ষমতায়ন বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ছাগল পালন কর্মসূচী যথেষ্ঠ অবদান রাখবে। জিইউপি’র নির্বাহী পরিচালক ফরিদা বেগম বলন, তৃণমূল পর্যায়ে হত-দরিদ্র নারীদের স্বাবলম্বি করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই ছাগল বিতরণ। ছাগল পালন কর্মসূচীর আওতায় উপকারভোগীদের মাঝে ছাগল পালন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট পশু চিকিৎসক ডাঃ মোঃ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে ইউপি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন