আতিউর রহমান
অক্টোবর ২৮, ২০২৫, ০৫:৩৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরলে পৌর যুবদলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিরল বাজারের পৌর বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে র্যালিটি শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।
পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি ইস্কান্দার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আল মামুন রাজু, দপ্তর সম্পাদক লুৎফর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উপজেলা কৃষক দলের সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক একরামুল হক চুন্নু এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।