আতিউর রহমান
অক্টোবর ২৮, ২০২৫, ০৫:৪২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরলে রবি মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ ও বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হয়। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি (DAP) এবং ১০ কেজি এমওপি (MOP) সার বিনামূল্যে প্রদান করা হয়।বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি ও বরকত উল্লাহ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলা শাখার সেক্রেটারি মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আরমান আলীসহ অন্যান্যরা।