সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ফাহিম হোসেন রিজু

নভেম্বর ৭, ২০২৫, ০৭:২৬ পিএম

ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া সভাটি সঞ্চালনা করেন।সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম দুলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু ও মোখলেছুর রহমান, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত, যুবদলের সদস্য-সচিব মোফাজ্জল হোসেন প্রধান,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিদুল ইসলাম ও সদস্য সচিব আল রাজি রাজিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দাম এবং সদস্য সচিব আল মোবারছেরুল মনোয়ারুল ইসলাম প্রমুখ।এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।