মো: মামুনুর রাশিদ
নভেম্বর ৭, ২০২৫, ০৮:৪১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
৭ নভেম্বর ২০২৫ শুক্রবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে নির্বাচনী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠিত নির্বাচনী পর্যালোচনায় জাতীয় শ্রমিক শক্তি'র পক্ষ থেকে দিনাজপুর সংসদীয় আসনে প্রার্থী প্রদানের বিষয় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পর্যালোচনা করা হয়।
উক্ত আলোচনায় জাতীয় শ্রমিক শক্তি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল ইসলাম এবং জাতীয় শ্রমিক শক্তি, কেন্দ্রীয় কমিটির সংগঠক হাফিজুর সরকারসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ গঠনমূলক বক্তব্য রাখেন।জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা বলেন,
"আমাদের পক্ষ থেকে আমাদের প্রার্থীকে সার্বিক সহযোগিতা করা হবে এবং প্রার্থীকে বিজয়ী করার জন্য সকল প্রকার কার্যক্রম বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজন একে অপরের সাথে বিনয়ী মনোভাবের মাধ্যমে যোগাযোগ বজায় রাখা এবং নির্বাচনকে সামনে রেখে সকল কার্যক্রম কাঁধে কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করা।