রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,
দিনাজপুরের খবর

চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

এনামুল মবিন(সবুজ)

নভেম্বর ২৬, ২০২৬, ০১:০৩ পিএম

চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন। ছবি: সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারদলীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ "ইছামতি"-তে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রায়হান আলী।

আলোচনা সভায় অতিথিরা। ছবি: সংগৃহীত

প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া জাতীয় সংসদের হুইপ। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করতেই এই সপ্তাহের আয়োজন, যাতে অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরা যায়। আলোচনা সভায় খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা, সরকারি উদ্যোগ এবং খামারিদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য "রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ"।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

বর্ণাঢ্য র‍্যালি। ছবি: সংগৃহীত
র‍্যালিতে অংশগ্রহণকারীরা। ছবি: দিনাজপুর টিভি