মে ২১, ২০২৬, ১০:৫৬ এএম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছে। আজ সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম পরিবর্তনের কারণে এই সমন্বয় করা হয়েছে।
বুধবারই বাজুস স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায় নামিয়ে এনেছিল। তার একদিন পরেই আবার আগের দামে ফিরে এলো ধাতুটির মূল্য। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।এর আগে ১৬ মে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব স্থানীয় বাজারে পড়ায় নিয়মিত বিরতিতেই দামের এই ওঠানামা চলছে বলে জানিয়েছে বাজুস।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন