অক্টোবর ১২, ২০২৬, ০২:২৬ পিএম
এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়ে আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে টানা দুই দিন সব ধরনের এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ডাক দিয়েছেন ব্যবসায়ীরা।
প্রশাসনের নানা হয়রানির প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেন।
সংগঠনটির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার এবং ১৬ অক্টোবর শুক্রবার সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সব ধরনের খুচরা ও পাইকারি দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন