বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছয় সদস্যের নির্বাচন কমিশন পুনর্গঠন

রকিবুল হাসান মুন্না

নভেম্বর ১১, ২০২৫, ০৬:৫৯ পিএম

বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছয় সদস্যের নির্বাচন কমিশন পুনর্গঠন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের নির্বাচনের জন্য ছয় সদস্যের নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর এটিই হতে যাচ্ছে প্রথম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১১৭তম (জরুরি) সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের "কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫" অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদনক্রমে পুনর্গঠিত কমিশনে যারা দায়িত্ব পেয়েছেন:

পদবিনামবিভাগপ্রধান নির্বাচন কমিশনারপ্রফেসর ড. মো. শাহ্জামানপরিসংখ্যানসদস্যমো. আমির শরীফঅ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসসদস্যমো. মাসুদ রানাম্যানেজমেন্ট স্টাডিজসদস্যড. প্রদীপ কুমার সরকারকম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসদস্যড. মোহসীনা আহসানইংরেজিসদস্যমো. হাসান আলীইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংনবগঠিত কমিশনের সদস্যরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তারা দ্রুত নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, নবগঠিত কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের গণতান্ত্রিক নেতৃত্বের চর্চা আরও শক্তিশালী করবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এই নির্বাচন নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।উল্লেখ্য, গত সপ্তাহেই গঠিত পূর্ববর্তী কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান (বিজনেস স্টাডিজ অনুষদের ডিন) দায়িত্ব পাওয়ার একদিনের মাথায় অব্যাহতি চেয়েছিলেন।