রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে শিক্ষকদের ‍‍`আউটকাম বেইজড এডুকেশন‍‍`প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৯:১৪ পিএম

হাবিপ্রবিতে শিক্ষকদের ‍‍`আউটকাম বেইজড এডুকেশন‍‍`প্রশিক্ষণ কর্মশালা

কর্মসংস্থান উপযোগী এবং বাস্তবমুখী জ্ঞান অর্জনের লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দের জন্য “আউটকাম বেইজড এডুকেশন (OBE) কারিকুলা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হাবিপ্রবি'র আইকিউএসি'র কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর ব্যবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন:আউটকাম বেইজড এডুকেশন সিস্টেম ভালো জিনিস।

এটা বাস্তবায়ন করতে পারলে পড়াশুনা আরও ব্যবহারিকভিত্তিক (প্র্যাক্টিক্যাল বেইজড) হবে, এর ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে।"তবে তিনি শিক্ষক স্বল্পতার কথা উল্লেখ করে বলেন, হাবিপ্রবিতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় এটি বাস্তবায়ন করা কঠিন। তবে ইউজিসি'র প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে বাস্তবায়ন সম্ভব হবে।

বিশেষ অতিথি প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির তাদের বক্তব্যে বলেন, এই পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারলে শিক্ষার্থীরা আরও দক্ষ, কর্মসংস্থান উপযোগী এবং বাস্তবমুখী জ্ঞান অর্জন করবে, এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সার্বিকভাবে উন্নত হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি'র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা এবং সঞ্চালনা করেন এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহকারী অধ্যাপক রুবায়েত আল ফেরদৌস নোমান।