মোঃ আব্দুর রাজ্জাক
ডিসেম্বর ৩, ২০২৫, ০৩:৪০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা-এর নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, "আমাদের সকলের জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এক্ষেত্রে সচেতনতা অত্যন্ত জরুরী।
ডেঙ্গু হলে চিকিৎসা করতে হবে, তবে এর আগে ডেঙ্গু কীভাবে প্রতিরোধ করা যায়, সে বিষয়ে আমাদের কাজ করতে হবে।" এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব প্রদান করেন এবং শিক্ষার্থীদের সচেতন করতে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র কনফারেন্স কক্ষে বিএনসিসি-এর ক্যাডেটদের জন্য ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে প্রসাশনিক ব্যবস্থাপনায় হাবিপ্রবি ক্যাম্পাসে মশক নিধন কর্মসূচী চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, বিএনসিসি এর হাবিপ্রবি শাখার পিইউও ও কৃষক সেবা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও বিএনসিসি ক্যাডেটবৃন্দ।