বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদত্যাগ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৬, ০৯:১২ পিএম

জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদত্যাগ

ছবি : সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। সংগঠনের পক্ষ থেকে আয়োজিত পঞ্চম সাধারণ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান। আজ বুধবার সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সভায় উপস্থিত কেন্দ্রীয় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে।

সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জানান, সভাপতির পদত্যাগের পর সংগঠনের ধারাবাহিকতা ও সাংগঠনিক গতিশীলতা বজায় রাখতে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত সকলের সম্মতিতে সংগঠনের সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে নতুন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়। খুব দ্রুতই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব জানান, ব্যক্তিগত কারণে পূর্বের সভাপতি পদত্যাগ করায় সংগঠনের কার্যক্রম সচল রাখতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিলের আয়োজন করে সংগঠনের পূর্ণাঙ্গ কাঠামো প্রস্তুত করা হবে। ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের এই পরিবর্তনের ফলে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।