সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এইচএসসির ফল কবে? চূড়ান্ত তারিখ জানাল শিক্ষা বোর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ০৩:৪৪ পিএম

এইচএসসির ফল কবে? চূড়ান্ত তারিখ জানাল শিক্ষা বোর্ড

ছবি - সংগৃহীত

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের জন্য প্রায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, সকাল ১০টায় একযোগে সারাদেশে এই ফলাফল প্রকাশ করা হবে।সোমবার (১৩ অক্টোবর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ—এই নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও বোর্ডের ওয়েবসাইট থেকে একযোগে পাওয়া যাবে।

ফলাফল প্রকাশ উপলক্ষে ওই দিন সকাল ১০টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানরা ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। আইন অনুযায়ী, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই নিয়ম মেনেই এবার পরীক্ষার ৫৮ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হচ্ছে।