নভেম্বর ৫, ২০২৫, ০২:২২ পিএম
শিক্ষার্থীদের বৃত্তির টাকা নিয়ে মাউশির কড়া নির্দেশনা: ৩০ নভেম্বরের মধ্যে ভুল সংশোধনের নির্দেশশিক্ষার্থীদের বৃত্তির টাকা দ্রুত ও নির্ভুলভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি (EFT)-এর মাধ্যমে পাঠানোর প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।সম্প্রতি অধিদপ্তরের একিউএইউ সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তির টাকা যথাসময়ে পেতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে কাজ করতে হবে।
ডেডলাইন: বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের তথ্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে এমআইএস (MIS) সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি ও সংশোধন করতে হবে। ২. যেসব তথ্য সংশোধন করতে হবে: ব্যাংক হিসাব সংক্রান্ত ভুল যেমন— ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর, হিসাব নম্বরের ত্রুটি, যৌথ/একক হিসাব বিভ্রাট কিংবা ইনঅ্যাকটিভ অ্যাকাউন্টের কারণে যেসব শিক্ষার্থীর বৃত্তির অর্থ 'বাউন্স' হয়েছে, তাদের তথ্য সংশোধন ও অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।
নতুন এন্ট্রি: আগে যেসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত হয়নি, তাদের তথ্যও এবার নতুনভাবে এন্ট্রি করা যাবে। ৪. দায়িত্ব: তথ্য এন্ট্রি বা সংশোধনে কোনো ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন বলেও সতর্ক করা হয়েছে।মাউশি দ্রুততার সাথে নির্ভুলভাবে তথ্য হালনাগাদ করার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন