ডিসেম্বর ১, ২০২৫, ০৮:৪০ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে সবাই দোয়া করছেন। এই আপসহীন নেত্রীর জন্য অনুষ্ঠিত হচ্ছে বিশেষ দোয়া মাহফিল। এই পরিস্থিতিতে পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও।
সামাজিক মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন জনপ্রিয় তারকারা:ডিপজল (অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক): শনিবার নিজের ফেসবুকে তিনি লেখেন,
"প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।"
আসিফ আকবর (সংগীতশিল্পী): তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, "বেগম খালেদা জিয়া আপসহীন লড়াকু জননেত্রী, নিশ্চয়ই মহান আল্লাহ্ তার সহায় হবেন। কিছু রাজনৈতিক কুমির ছাড়া ম্যাডামের সুস্থতার জন্য আজ পুরো দেশ কাঁদছে, দোয়া করছে। আপনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন ম্যাডাম।"রুকাইয়া জাহান চমক (অভিনেত্রী): রোববার (৩০ নভেম্বর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন,
"পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।"ওমর সানী (অভিনেতা): তিনি আজ সোমবার এক পোস্টে লেখেন, "দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া এখন লাইফ সাপোর্টে আছেন, একজন অসুস্থ মানুষের জন্য দোয়া করা আমাদের ঈমানের অংশ এবং এটা আমাদের নবীজি বলেছেন।" তিনি আরও যোগ করেন, "আপসহীন নেত্রীর সুস্থতা কামনা করছি। আল্লাহ আপনি সুস্থ করে দিন।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন