জানুয়ারি ৬, ২০২৬, ০২:৪৫ পিএম
আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ দেশের বিনোদন অঙ্গন। এই প্রেক্ষাপটে এবার ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা।
সোমবার (৫ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এই অভিনেতা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি লিখেছেন আমাদের টেলিভিশন যতদিন ভারতে প্রচার করতে পারবে না।
ততদিন ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে একপাক্ষিক সুবিধা দেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি।
একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে ভারতীয় নাটকের বিষয়বস্তু নিয়েও সমালোচনা করেন সোহেল রানা। তিনি লেখেন ভারতীয় টেলিভিশনের ‘বউ-শাশুড়ির ঝগড়া’ধর্মী নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে। এই ধরনের কনটেন্ট বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক বলেও ইঙ্গিত দেন তিনি।
আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। তবে শেষ পর্যন্ত স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে তাঁকে বাদ দেওয়া হয়। এর প্রতিবাদে সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অভিনেতা মিশা সওদাগর ও কুদ্দুস বয়াতিসহ অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন