জানুয়ারি ৬, ২০২৬, ০৩:২৩ পিএম
বাইরে বইছে হাড়কাঁপানো শীত। অথচ অভিনেত্রী সাদিয়া আয়মান যেন এসবের তোয়াক্কাই করছেন না। উল্টো এই তীব্র শীতেই সুইমিংপুলে নেমে জলকেলিতে মেতেছেন তিনি। সম্প্রতি ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।
সদ্যই নিজের ফেসবুক পেজে প্রকাশ করা ছবিগুলোতে সাদিয়াকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। কোনো এক সি-ভিউ হোটেলের সুইমিংপুলে সময় কাটাচ্ছেন তিনি।
তাঁর পরনে ছিল গোলাপি টি-শার্ট ও চোখে রোদচশমা। পেছনে নীল আকাশ আর জলের স্বচ্ছতা তাঁর সৌন্দর্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।ছবির চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে সাদিয়ার দেওয়া ক্যাপশন।
ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন ‘আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা’। ভক্তরা তাঁর এই ক্যাপশনের গূঢ় রহস্য খুঁজছেন। অনেকেই জানতে চাইছেন কার ওপর অভিমান করে এমন কথা লিখলেন অভিনেত্রী।তীব্র শীতের আমেজে এমন জলকেলির ছবি দেখে ভক্তরা মন্তব্য বক্সে ভিড় জমিয়েছেন। সাদিয়ার রূপের প্রশংসা করে এক ভক্ত মজা করে লিখেছেন ‘তোমার রূপে শীত পালিয়েছে’। আবার কনকনে ঠান্ডায় সুইমিংপুলে নামা দেখে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। তাঁরা জানতে চেয়েছেন এটা গরমের সময়ের তোলা ছবি কি না।
এর আগে ব্রাইডাল ফটোশুটে লাল বেনারসিতে রাজকীয় সাজে ভক্তদের চমকে দিয়েছিলেন সাদিয়া। ছোট পর্দা দিয়ে শুরু করলেও এখন সিনেমার জগতেও তিনি পরিচিত মুখ। ২০২৫-এর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় তাঁর অভিনয় ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়া গত বছর মুক্তি পাওয়া ‘দেরি করে আসবেন’ ও ‘খুঁজি তোকে’ নাটকেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন