রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

সড়ক দুর্ঘটনা এড়াতে হেলমেট ও ট্রাফিক আইন মানার আহ্বান

বিনোদন ডেস্ক

জুন ১৮, ২০২৬, ১১:৩৮ পিএম

সড়ক দুর্ঘটনা এড়াতে হেলমেট ও ট্রাফিক আইন মানার আহ্বান

কক্সবাজারের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়কে সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। যাতায়াতের সময় অসাবধানতা এবং গতির কারণে এই আকস্মিক ঘটনাটি ঘটে। আল্লাহর অশেষ রহমতে চালকের বড় ধরণের কোনো শারীরিক ক্ষতি বা প্রাণহানি না হলেও এই ঘটনাটি জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। 

রাস্তায় চলাচলের সময় সামান্য অসতর্কতা কীভাবে মুহূর্তের মধ্যে একটি তাজা জীবনকে বিপন্ন করে তুলতে পারে এটি তার বাস্তব প্রমাণ।সড়ক দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া চালক নিজেই পরবর্তীতে এই তিক্ত অভিজ্ঞতা সাধারণ মানুষের মাঝে শেয়ার করেন।সাধারণত রাস্তায় গাড়ি চালানোর সময় অনেকেই ভাবেন যে সামান্য গতি বাড়ালে হয়তো বড় কোনো সমস্যা হবে না। অনেকে আবার নিজের চালনা দক্ষতার ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস রেখে দ্রুত গতিতে বাইক চালান। 

কিন্তু কঠিন বাস্তবতা হলো সড়ক দুর্ঘটনা কখন, কীভাবে এবং কার সঙ্গে ঘটবে তা আগে থেকে কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। মাত্র কয়েক সেকেন্ডের অসতর্কতা একটি সুন্দর সাজানো পরিবারকে সারাজীবনের জন্য এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে।

এই কারণে মোটরসাইকেল চালানোর সময় বাধ্যতামূলকভাবে উন্নত মানের হেলমেট ব্যবহার করা এবং প্রচলিত ট্রাফিক আইন অক্ষরে অক্ষরে মেনে চলা উচিত। কারণ প্রতিটি মানুষের জন্য ঘরে তাঁর প্রিয় পরিবার এবং ভালোবাসার মানুষগুলো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। গন্তব্যে পৌঁছাতে কিছুটা অতিরিক্ত সময় লাগা ভালো কিন্তু সুস্থ ও নিরাপদে পৌঁছানোটাই জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের এই ধরণের ব্যক্তিগত সচেতনতা ও দায়িত্বশীল আচরণ ভবিষ্যতে দুর্ঘটনা রোধে সাহায্য করবে।