শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

শ্রদ্ধা কাপুরের ‍‍`ঈথা‍‍` সিনেমা নিয়ে বিতর্কের মুখে নির্মাতা

বিনোদন ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০৪:৩৭ পিএম

শ্রদ্ধা কাপুরের ‍‍`ঈথা‍‍` সিনেমা নিয়ে বিতর্কের মুখে নির্মাতা

শ্রদ্ধা কাপুর অভিনীত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‍‍`ঈথা‍‍` মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে। মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী বিথাবাই নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে এই সিনেমাটি নির্মিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত টিজারে শ্রদ্ধা কাপুরের লুক প্রশংসা পেলেও, সিনেমার নাম নিয়ে তীব্র আপত্তি উঠেছে। মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগ এবং বিথাবাইয়ের পরিবারের সদস্যরা সিনেমাটির নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন।

সিনেমাটির নাম ‍‍`বিথাবাই‍‍` রাখার দাবি উঠেছে।এনসিপির সংস্কৃতি বিভাগের প্রধান বাবাসাহেব পাতিলের মতে, বিথাবাই মহারাষ্ট্রের লোকসংস্কৃতির এক অনন্য পথিকৃৎ। তাই সিনেমার নাম তার নামানুসারেই হওয়া উচিত। তার সঙ্গে একমত পোষণ করেছেন বিথাবাইয়ের দুই ছেলে কৈলাশ ও রাজেশ নারায়ণগাঁওকর এবং নাতি মোহিত। তাদের ভাষ্য, ‘ঈথা’ নামটি বিথাবাইয়ের অবদান ও মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরে না। বিথাবাই নারায়ণগাঁওকর শিল্পে অসামান্য অবদানের জন্য ১৯৫৭ ও ১৯৯০ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন।

সিনেমার টিজারে বিথাবাইয়ের জীবনের একটি বহুল আলোচিত ঘটনা নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে মঞ্চে নৃত্য পরিবেশনের সময় তার প্রসববেদনা শুরু হয়। নির্মাতারা দাবি করেছেন, এটি বিথাবাইয়ের অদম্য মানসিক শক্তি প্রকাশের একটি প্রয়াস। তবে বাস্তবের ঘটনাটি কিছুটা ভিন্ন ছিল বলে পরিবার জানিয়েছে।

ম্যাডক ফিল্মস প্রযোজিত এই সিনেমাটি আগামী ২৮ আগস্ট মুক্তির কথা রয়েছে। এখন পর্যন্ত নাম নিয়ে চলমান বিতর্কের বিষয়ে কোনো মন্তব্য করেননি পরিচালক লক্ষ্মণ উতেকর কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা মনে করছেন, মুক্তির আগে নাম পরিবর্তন না করলে বিরোধিতার মুখে পড়তে পারে সিনেমাটি।