মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,

দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন খায়রুল বাসার

বিনোদন ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ১০:৫২ এএম

দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন খায়রুল বাসার

ছবি : সংগৃহীত

গত দুই দিনে বাজারে কোনো বড় ধরনের অস্থিতিশীলতা বা নতুন দাম পরিবর্তনের ঘটনা ঘটেনি। স্বাভাবিক নিয়মেই বেচাকেনা চলছে।চোখে আলো নেই, তবুও থেমে নেই জীবন। কারও কাছে হাত না পেতে নিজের শ্রমে বৃদ্ধা মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার সংগ্রামে প্রতিদিন লড়ছেন দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুর রহমান। গাছের ছাল ছাড়িয়ে সামান্য যা আয় হয়, তা দিয়েই চলছে তার সংসার। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসা এই জীবনসংগ্রামের গল্প নাড়িয়ে দিয়েছে অসংখ্য মানুষকে।খবরটি অনেকেই দেখেছেন।সেই তালিকায় যোগ দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। মুকলেসুরের জীবনসংগ্রামের খবর দেখে সামাজিকমাধ্যমে তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। মুকলেসুরকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন শেয়ার করে খায়রুল বাসার জানান, তিনি প্রতি মাসে অল্প করে হলেও এই পরিবারের দায়িত্ব নিতে চান। 

কেউ তাকে এই পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিলে তিনি কৃতজ্ঞ থাকবেন।অভিনেতার এমন মানবিক বার্তা সামাজিকমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার এই উদ্যোগকে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন। এরই মধ্যে মুকলেসুরের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে বলেও জানিয়েছেন খায়রুল বাসার। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং দেশে ফিরেই মুকলেসুর ও তার পরিবারের সঙ্গে সরাসরি দেখা করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

মানবিক কর্মকাণ্ডে খায়রুল বাসারের সম্পৃক্ততা নতুন নয়। এর আগে বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রশংসিত হয়েছেন। সম্প্রতি কিশোরগঞ্জের কবর খননকারী মনু মিয়ার একমাত্র জীবিকার অবলম্বন ঘোড়াটি হত্যার ঘটনা আলোচনায় এলে তার জন্য নতুন একটি ঘোড়া কিনে দেওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন এই অভিনেতা।