অক্টোবর ৪, ২০২৫, ১১:৩৫ এএম
বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি দীর্ঘ সময় দেশের বাইরে কাটিয়েছেন। তিনি এরইমধ্যে দেশে ফিরেছেন এবং ফিরেই নিজেকে নতুন কাজে ব্যস্ত করে তুলেছেন।দেশে ফিরেই হিমি এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘লাল মোরগের ঝুল’, যা রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।
এরইমধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজও শেষ হয়েছেঅভিনেত্রী হিমি এই সময়ে কাজ করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত।হিমি বলেন, “দেশে ফিরেই আমার অত্যন্ত প্রিয় অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে ‘লাল মোরগের ঝুল’ নাটকে অভিনয় করেছি। তারসঙ্গে আরো বেশ কয়েকটি নাটক করার পরিকল্পনা আছে।”
হিমি মনে করেন, এই সময়টা তার ক্যারিয়ারের চ্যালেঞ্জিং সময়। তিনি বিভিন্ন ধরনের গল্পের প্রস্তাব পাচ্ছেন— রোমান্টিক, কমেডি এবং ভীষণ সিরিয়াস। তবে এই মুহূর্তে তিনি বিশেষভাবে নারী প্রধান কিছু গল্পের দিকে মনোযোগ দিচ্ছেন।হিমি বলেন, “এই ধরনের গল্পে আমার কাজ কম করা হয়েছে। গল্পগুলো খুউব সুন্দর। দর্শকের ভালোলাগবে সেই কাজগুলো, এটা আমার বিশ্বাস।”আজ এই অভিনেত্রীর জন্মদিন হলেও বিশেষ কোনো পরিকল্পনা নেই।
জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন, যেন আগামীতে তিনি আরও ভালো ভালো নাটক উপহার দিতে পারেন।অন্যদিকে, ১ অক্টোবর নিলয় ও হিমি অভিনীত ‘হিট্যমান’ নাটকটি 'রঙ্গন এন্টারটেইনম্যান্ট'-এ প্রকাশিত হয়। তারিক মুহাম্মদ হাসান রচিত ও পরিচালিত নাটকটি মাত্র দুই দিনেই ১০ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন, যা দর্শকপ্রিয়তায় হিমি-নিলয় জুটির ধারাবাহিক সাফল্যকে আবারও প্রমাণ করে।
হিমি এই সময়ে তাকে চ্যালেঞ্জিং কাজগুলোতে সুযোগ দেওয়ায় সহশিল্পী, বিশেষত নিলয় আলমগীর এবং মোশাররফ করিমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছ



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন