রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসমাইলের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন পরীমণি!

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৯:০১ পিএম

ইসমাইলের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন পরীমণি!

ছবি - সংগৃহীত

ক্যারিয়ারের শুরু থেকেই নানা কারণে আলোচনায় থাকা অভিনেত্রী পরীমণি সম্প্রতি তার ব্যক্তিগত জীবন ও বিয়ে সংক্রান্ত বিভিন্ন গুঞ্জনের বিষয়ে খোলামেলা কথা বলেছেন। এক সাক্ষাৎকারে তিনি তার প্রয়াত খালাতো ভাই ইসমাইলের সঙ্গে বিয়ের গুঞ্জনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন, যা বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় পরীমণির খালাতো ভাই ইসমাইলের মৃত্যুর পর তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পুরোনো ছবিও প্রকাশিত হয়। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, ইসমাইল কি তার স্বামী ছিলেন? জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’

এর আগে অনুষ্ঠানে মোট কতবার বিয়ে করেছেন জানতে চাইলে তিনি একবারের কথাই উল্লেখ করেন, যা ছিল শরীফুল রাজের সঙ্গে। বাকি বিয়ের গুঞ্জন নিয়ে তিনি রসিকতা করে বলেন, ‘ওরা মনে হয় সৎস্বামী, যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

সাক্ষাৎকারে পরীমণি আরও জানান যে তিনি বর্তমানে সিঙ্গেল নন, তবে সম্পর্কের ধরন নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চাননি। ছোটবেলায় এক ডজন বিয়ে করার ইচ্ছার কথা মজা করে বললেও, বিষয়টি যে এভাবে গুঞ্জন আকারে প্রতিষ্ঠিত হবে তা তিনি বুঝতে পারেননি বলে উল্লেখ করেন। শরীফুল রাজের সঙ্গে বিয়েকে ভুল নয়, বরং একটি অভিজ্ঞতা হিসেবেই দেখেন এই অভিনেত্রী। তার এমন অকপট স্বীকারোক্তি ভক্ত ও সমালোচকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।