মে ২০, ২০২৬, ০৩:৪৯ পিএম
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এক দিনে নতুন করে এক হাজার ৪০৮ জনের শরীরে মিলেছে হামের উপসর্গ। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে পরিস্থিতি সম্পর্কে এ তথ্য জানানো হয়।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪৮১ জনের মৃত্যু হলো।গত এক দিনে শুধু উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে। এদের মধ্যে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছে।
সরাসরি হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাকি তিনজনের। এর মধ্যে বরিশাল বিভাগে মারা গেছে দুজন এবং ঢাকা বিভাগে একজন।গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে আরও এক হাজার ২৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ মিলেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে এমন উপসর্গ পাওয়া যায়। সরকারি হিসাবে এই সময়ের মধ্যে সব মিলিয়ে আট হাজার ৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন