শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ১১:৩২ এএম

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

ভারতের বিহার রাজ্যের মুজাফ্ফরপুর জেলায় একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত চারজন রোগীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালটির পঞ্চম তলায় থাকা নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে ভয়াবহ এই আগুন লাগে।উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভোর প্রায় চারটার দিকে মুজাফ্ফরপুরের প্রসাদ হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইউনিট সেখানে ছুটে যায়। মুজাফ্ফরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাম নিবাস পাণ্ডে জানান, ধোঁয়া ও আগুনের ভেতর থেকে অন্তত ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান।উদ্ধার হওয়া বাকি রোগীদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মুজাফ্ফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন জানান, ঘটনার সময় আইসিইউতে ১৩ জন এবং সিসিইউতে আরও কয়েকজন রোগী ভর্তি ছিলেন। 

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে।এর মাত্র এক দিন আগে ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হন। ভবনটিতে বের হওয়ার একটিমাত্র পথ থাকায় এবং জানালাগুলো বন্ধ থাকায় সেখানে হতাহতের ঘটনা এত বেশি ঘটে।

তথ্যসূত্র: এনডিটিভি