রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৫.৬ মাত্রার ভূমিকম্প কাঁপল মিশর

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ১০:৪৭ এএম

৫.৬ মাত্রার ভূমিকম্প কাঁপল মিশর

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

মিশরের জনপ্রিয় পর্যটননগরী শারম আল-শেখের উত্তর-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার ভোরে আঘাত হানা এই ভূকম্পনের তীব্রতা রাজধানী কায়রোসহ আশপাশের বিভিন্ন অঞ্চলেও বেশ স্পষ্টভাবে অনুভূত হয়।

ভোরের এই হঠাৎ কাঁপুনিতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার শেষ রাত ৩টার দিকে এই ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

তবে এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।মিশরের রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনেও কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।