সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৪:৪২ পিএম
হরমুজ প্রণালিতে অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে একটি জ্বালানি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ঘটনার পরপরই জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং জাহাজে থাকা সব ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদে রয়েছেন।
ইউকেএমটিও এক বিবৃতিতে উল্লেখ করেছে যে জাহাজের সব ক্রু নিরাপদে আছেন বলে জানা গেছে, তবে এই ঘটনার ফলে পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়েছে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাহাজে আঘাতের কারণ ও প্রকৃতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব নৌযানকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলার নির্দেশ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে জলসীমায় যেকোনো ধরনের সন্দেহজনক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে তা অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন