সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
মিজানুর রহমান আজহারী

রাসুল (সা.)-এর শিক্ষাপদ্ধতি অনুসরণ করলে বর্তমান প্রজন্মও হবে শ্রেষ্ঠ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০৮:০৬ পিএম

রাসুল (সা.)-এর শিক্ষাপদ্ধতি অনুসরণ করলে বর্তমান প্রজন্মও হবে শ্রেষ্ঠ

প্রখ্যাত ইসলামি বক্তা ও লেখক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, হজরত মোহাম্মদ (সা.) ছিলেন মানবতার আদর্শ শিক্ষক ও পর্যবেক্ষক এবং আমাদের পথপ্রদর্শক। তিনি তার পরবর্তী তিন প্রজন্মকে শ্রেষ্ঠ প্রজন্ম বানিয়েছিলেন।

তার মতে, আমাদের বর্তমান প্রজন্ম যদি রাসুল (সা.)-এর শিক্ষাপদ্ধতি অনুসরণ করে, তাহলে তারাও শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে গড়ে উঠবে।

তাই পৃথিবীতে সফলতা লাভ করতে হলে অবশ্যই হজরত মোহাম্মদ (সা.)-এর শিক্ষা পদ্ধতি অনুসরণ করা উচিত।মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত।

হজরত মোহাম্মদ (সা.)-এর শিক্ষা পদ্ধতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. আজহারী রাসুল (সা.)-এর শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, তার মধ্যে একজন আদর্শ শিক্ষকের সব বৈশিষ্ট্যই বিদ্যমান ছিল। তিনি কখনো কখনো ওয়ান অন ওয়ান মিটিং করতেন, আবার একাধিক বা অনেক সাহাবীকে একসঙ্গে নিয়েও আলোচনা করতেন। তার শিক্ষাদান পদ্ধতির একটি বড় বৈশিষ্ট্য ছিল—তিনি বেশিরভাগ সময়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিখন পদ্ধতি ব্যবহার করতেন। তিনি সাহাবিদের প্রশ্ন করতেন এবং সঠিক উত্তর পেলে তাদের উৎসাহিত করতেন।

এছাড়াও, তিনি সাহাবাদের অ্যাসাইনমেন্ট দিতেন এবং যেকোনো জিনিসের গুরুত্ব দিতে তিনবার করে একই কথা বলতেন। বিদায় হজের ভাষণে তিনি জনতার কাছ থেকে তিনবার সাক্ষ্য নিয়েছিলেন। রাসুল (সা.) প্রত্যেক সাহাবীর দুর্বলতা বা ঘাটতি বুঝতেন এবং এই কারণে একই প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্নভাবে দিতেন। তিনি ভুল শোধরাতেন চমৎকারভাবে এবং ছাত্রদেরকে প্রশ্ন ছুড়ে দিয়ে উত্তর জানতে আগ্রহী করে তুলতেন।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। এতে আরও বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।