সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে, হাদি ইস্যুতে জুমা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:৩১ পিএম

এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে, হাদি ইস্যুতে জুমা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা এখনো দেশেই আত্মগোপন করে আছে বলে মন্তব্য করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

ফেসবুক পোস্টে জুমা উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় তাঁদের নিশ্চিত করা হয়েছিল যে, ঘটনার ৩-৪ ঘণ্টার মধ্যেই বর্ডার সিল করা হয়েছে।

তিনি বলেন:এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে। বর্ডার পার করেছে—এই প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। একে-ওকে ধরে ব্যাপারটা নরমালাইজ করার চেষ্টা করা হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, প্রধান শ্যুটার ফয়সালসহ পুরো সিন্ডিকেটকে দ্রুত গ্রেপ্তার করে জীবিত অবস্থায় সামনে হাজির করতে হবে।গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত। মাথায় গুলিবিদ্ধ হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ ইতিমধ্যেই ঘটনার প্রধান দুই সন্দেহভাজনকে শনাক্ত করেছে:ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শ্যুটার)আলমগীর হোসেন (মোটরসাইকেল চালক)

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যেই ফয়সালের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়াও আজ পুলিশ হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেটটিও উদ্ধার করেছে।তবে ডাকসু নেত্রী জুমার এই বক্তব্য অপরাধীদের গ্রেপ্তার নিয়ে নতুন করে চাপের সৃষ্টি করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।