জুলাই ২২, ২০২৬, ১২:০০ পিএম
সাতক্ষীরা-চার আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়া গোপন ভিডিও ফাঁসের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সমালোচনামূলক পোস্ট দিয়েছেন প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি এই ভিডিও কেলেঙ্কারি এবং এর বিভিন্ন দিক নিয়ে নানা মন্তব্য তুলে ধরেন।
দেশজুড়ে চলমান এই রাজনৈতিক আলোচনার মধ্যে তার এই পোস্ট নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে।এ নিয়ে অনলাইন অঙ্গনে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে পিনাকী ভট্টাচার্য ভিডিওটির বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করে নিজস্ব মতামত প্রকাশ করেন।
সম্প্রতি সাতক্ষীরার এই সংসদ সদস্যের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে ভিডিওটির সত্যতা যাচাই করে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়ম অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে এই ভিডিও কেলেঙ্কারির ঘটনায় ব্যক্তিগত শত্রুতা, ব্ল্যাকমেইল ও রাজনৈতিক ষড়যন্ত্রের নানা দিক নিয়েও জোরেশোরে আলোচনা চলছে। একদিকে যখন জামায়াতের পক্ষ থেকে কঠোর অভ্যন্তরীণ ব্যবস্থার কথা বলা হচ্ছে, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এই ঘটনা নিয়ে বহুমুখী মতামত প্রকাশ করছেন। পিনাকী ভট্টাচার্যের এই পোস্ট প্রকাশের পর ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনা আরও তীব্র আকার ধারণ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন