ডিসেম্বর ১, ২০২৫, ০৭:০৩ পিএম
চলতি ডিসেম্বরে একটি ছুটি পড়েছে বৃহস্পতিবার। এরপর যেহেতু শুক্র-শনিবার, ফলে চাকরিজীবীরা টানা ৩ দিন ছুটির স্বাদ পাবেন।সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি মাসে মোট দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা:
বিজয় দিবস: মঙ্গলবার (১৬ ডিসেম্বর)—এটি একক সাধারণ ছুটি।যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন): বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)।
এর মধ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ চাকরিজীবীরা টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন।
এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গত ৬ অক্টোবর বিকেলে এ ছুটি অনুমোদন হয়।মোট ছুটি: মোট ছুটি ২৮ দিন।কার্যকর ছুটি: এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার হওয়ায় মূল ছুটি হবে ১৯ দিন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন