রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ফ্রিতে প্রবাসীরা কয়টি ফোন আনতে পারবেন জানালো সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৭:১৪ পিএম

ফ্রিতে প্রবাসীরা কয়টি ফোন আনতে পারবেন জানালো সরকার

বৈধভাবে মোবাইল ফোন আমদানি উৎসাহিত করতে এবং প্রবাসীদের জন্য সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা ফ্রিতে কয়টি ফোন শুল্ক ছাড়াই আনতে পারবেন, সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (০৩ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীদের জন্য দুটি ভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে:

প্রবাসীর ধরণ ফ্রিতে আনা যাবে অতিরিক্ত শর্ত
বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী মোট তিনটি ফোন (নিজের ব্যবহারের অতিরিক্ত দুটি নতুন ফোন)। চতুর্থ ফোনের ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে। চোরাচালান রোধে মোবাইল ক্রয়ের বৈধ কাগজ সঙ্গে রাখতে হবে।
বিএমইটি কার্ড নেই নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন (মোট দুটি)। মোবাইল ক্রয়ের বৈধ কাগজ সঙ্গে রাখতে হবে।

এছাড়াও, প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময়ে ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলেই মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্মার্টফোনের বৈধ আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হবে। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। শুল্ক কমানো হলে বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনের দাম কমে আসবে।