ডিসেম্বর ৩, ২০২৫, ০৭:৩৯ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর চার দিন পর ২৭ নভেম্বর থেকে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
আর্থ্রাইটিস, কিডনি জটিলতার সঙ্গে নতুন করে ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ দেখা দিয়েছে বিএনপি চেয়ারপারসনের। গত কয়েকদিন ধরে তার অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতেও সামরিক বাহিনীর তিন প্রধান (সেনা, নৌ ও বিমান) খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন