রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

হাদির মাথায় এখনো গুলির অংশ, অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয় শরীর

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৭:৪২ পিএম

হাদির মাথায় এখনো গুলির অংশ, অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয় শরীর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন। তাঁর মাথায় এখনো গুলির একটি অংশ রয়ে গেছে, যেটি বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা। হাদির চিকিৎসা সংশ্লিষ্টদের বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, হামলার পরপরই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হাদিকে নিয়ে যাওয়ার পর যে প্রথম অস্ত্রোপচার করা হয়, সেটি যথোপযুক্ত ছিল এবং সঠিকভাবে সম্পন্ন হয়।

তবে গুলির থেকে যাওয়া অংশটি বের করার আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা আর সেদিকে এগোতে পারেননি।

ওসমান হাদির মস্তিষ্কে থাকা গুলির ওই অংশটি বের করা এখন পুরোপুরি নির্ভর করছে তাঁর শারীরিক পরিস্থিতির ওপর।চিকিৎসকদের বক্তব্য: বর্তমানে তাঁর শরীর সেই অস্ত্রোপচারের ধকল নেওয়ার জন্য প্রস্তুত নয়।পরবর্তী পদক্ষেপ: হাসপাতালে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল আগের চেয়ে কিছুটা ভালো এলেও, শরীর সক্ষমতা অর্জন করলেই চিকিৎসকরা সার্জারির উদ্যোগ নেবেন।

জানা গেছে, প্রয়োজনীয় সব সরঞ্জাম সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই থাকায় হাদির জন্য প্রয়োজনীয় এই জটিল অস্ত্রোপচার সেখানেই করা সম্ভব।উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে হাদি গুলিবিদ্ধ হন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।