ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:২৯ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বস্ত করেছেন যে, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারকাজ বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই সম্পন্ন করা হবে।
রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা জানান, মামলার তদন্ত কার্যক্রম সন্তোষজনকভাবে এগিয়েছে এবং আগামী ৭ জানুয়ারির মধ্যেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।
তিনি উল্লেখ করেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর এবং ইতোমধ্যে মামলার ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন