মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২২, ২০২৬, ০৫:৫১ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

ছবি : সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে এই প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকর্মী অংশ নেন।

এর আগে জুমার নামাজ শেষে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যান। 

ওই সময় পেছন থেকে কিছু যুবক হঠাৎ ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এই ঘটনায় এনসিপির স্থানীয় কয়েকজন যুবক আহত হয়েছেন।