বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

গুলশানে হেঁটে নিজের রাজনৈতিক কার্যালয়ে গেলেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২২, ২০২৬, ০৭:৫৭ পিএম

গুলশানে হেঁটে নিজের রাজনৈতিক কার্যালয়ে গেলেন তারেক রহমান

রাজধানীর বাসা থেকে হেঁটে গুলশান কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে গুলশান এভিনিউয়ের নিজস্ব বাসভবন থেকে বের হয়ে তিনি এই পথ অতিক্রম করেন। হেঁটে তিনি বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

বিকেলের স্বাভাবিক নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই তিনি হেঁটে নিজের গন্তব্যের দিকে রওনা হন। ওই সময় গুলশান এলাকার রাস্তায় সাধারণ মানুষের চলাচল ছিল স্বাভাবিক। কার্যালয়ে পৌঁছানোর পর তিনি সেখানে নির্ধারিত দাপ্তরিক কাজে অংশ নেন।